সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
বিয়ানীবাজারে থানায় নবাগত ওসি’র সাথে বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর নেতৃবৃন্দের মত বিনিময়:

বিয়ানীবাজারে থানায় নবাগত ওসি’র সাথে বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ-এর নেতৃবৃন্দের মত বিনিময়:

 

বিয়ানীবাজার প্রতিনিধি:

“নব উদ্যােগে জাগ্রত হোক ঐক্যের ডাক।” এই স্লোগানকে সামনে রেখে
সিলেটের বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ(ও,সি) মো: আশরাফ উজ্জামান-এর সাথে “বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ”-এর উদ্যােগে বুধবার মত বিনিময় করেন।
সন্ধ্যায় থানায় মত বিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন বিয়ানীবাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,দিন দুপুরে চুরি চিনতাই রোধ করা,১১নং ইউনিয়নের জলঢুপ কাউলীবাগা পুলের সম্মুখে উত্তর পাড়িয়াবহর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ লোকমান হোসাইন ও মুয়াজ্জিন হাফিজ মোঃ আবুল হোসাইন এর কাছ থেকে সি,এন,জি থামিয়ে অস্ত্র ধরিয়ে টাকা চিনতাই করা হয় এবং ৯নং মুল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে হুকনিয়া টিলার সামনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার পথে এক মহিলার কাছ থেকে টাকা চিনতাই করা হয়।এইসব চুরি,ডাকাতি ও চিনতাইসহ নানা অসামাজিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় অবিলম্বে উক্ত কার্যাবলীর কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।রাস্তায় জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য ফুটপাতে হকারমুক্ত রাখার বিষয় নিয়ে আলোচনা করা হয়।ও,সি মহোদয় অপরাধ দমনে সকল ধরণের পদক্ষেপ নেওয়ার আশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন
বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ সংগঠনের এর সভাপতি,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি, সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাংগঠনিক সম্পাদক,বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর আজীবন সদস্য,দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর অর্ডিনারি সদস্য, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন সহ-সভাপতি ও প্রেসক্লাব সদস্য,কবি ও সাংবাদিক(শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু,সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সামসুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি বিবেকানন্দ দাস (বিবেক),সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী (প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক),সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলাম, সদস্য হাজি মসাইদ আলী ও নাইম ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet