সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সিলেটে বেড়াতে গিয়ে তামাবিল সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় ছাতকের ৩ কিশোর নিহত,আহত হয়েছেন আরো ২জন

সিলেটে বেড়াতে গিয়ে তামাবিল সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় ছাতকের ৩ কিশোর নিহত,আহত হয়েছেন আরো ২জন

সিলেটে বেড়াতে গিয়ে তামাবিল সড়কে মর্মান্তিক দূর্ঘটনায় ছাতকের ৩ কিশোর নিহত,আহত হয়েছেন আরো ২জন

স্টাফ রিপোর্টার ছাতকঃঃ
সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ৩-জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে দু’জন এবং পরে হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা গেছেন। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে।

তাদের ব্যবহৃত প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান ২ জন। পরে হাসপাতালে আরো একজন মারা গেছেন জানাগেছে।

নিহতরা হলেন ছাতক পৌর সভার তাতিকোনা মহল্লার বিএনপি নেতা সৈয়দ জুনেদ আহমদের ছেলে সৈয়দ মখছুদ হাসান মহান (১৭) সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কলাবাড়ি গ্রামের আবদুল হাসিমের ছেলে হাফিজুর রশিদ (১৯) ও ছাতক উপজেলার ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুর রহমান এর পুত্র আব্দুল আজিজ সায়েম (২০)।

এ ঘটনায় মাহি নামের এক’জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে ও তাহমিদ কে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান আহতদের নিকটআত্মীয়রা।

স্হানীয় সুত্রে জানাগেছে, সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার বিভিন্ন মহল্লায় বসবাসরত ঐ ৫ কিশোর প্রাইভেট কারযোগে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শাপলা বিল বেড়াতে যান। ফেরার পথে সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট-তামাবিল সড়কে বাঘের সড়ক এলাকায় তাদের কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলে ই মহান ও সায়েম নিহত হন। এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাফিজুর রশিদ মারা যান।

এদিকে, কারযাত্রী ছাতকের মন্ডোলীভোগস্হ হাসপাতাল রোডের বিশিষ্ট তরুন ব্যবসায়ী হাজি জামিল আহমদের ছেলে মাহি গুরুতর আহত অবস্থায় সিলেট মহানগরের আল-হারমাইন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অপরদিকে তাতিকোনা মহল্লার বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমের পুত্র সৈয়দ তাহমিদ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রয়েছেন বলে জানান ছাতক পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন ও আহত তাহমিদের বড় ভাই ইতালি যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহী।

এ বিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দু’জন ঘটনাস্থলেই মারা গেছেন। পরে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মারা গেছেন। ঘটনাস্থলে মারা যাওয়া দু’জনকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet