সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মহসিন অডিটোরিয়ামে অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সভাপতি নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি হাজী মো. কামাল হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুদু মিয়া, উপজেলা জামাতে ইসলামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল, সাংবাদিক ইসমাইল মাহমুদ, বিকুল চক্রবর্তী, আব্দুস শুকুর, এহসান বিন মুজাহির প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, হেলেনা চৌধুরী সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় অবৈধ বালু উত্তোলন, বিভিন্ন রিসোর্টে অনৈতিক কার্যকলাপ, শহরের যানজট নিরসন, দুর্গাপূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটন শিল্পের সমৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet