সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সম্মেলন সম্পন্ন, হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি নেতৃবৃন্দের

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সম্মেলন সম্পন্ন, হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি নেতৃবৃন্দের

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির তৃতীয় সম্মেলন সম্পন্ন, হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের দাবি নেতৃবৃন্দের

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
সুনামগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এক উৎসবমুখর পরিবেশে হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থে গড়ে ওঠা ‘হাওর বাঁচাও আন্দোলন’ এর তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন ।

জেলা শহরের লতিফা কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে শনিবার সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়। সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়। তাছাড়া সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা।

প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তারা বলেন, হাওর বাঁচাও আন্দোলন আগামী দিনে দুর্নীতিবাজ, ঘুষখোরদের বিরুদ্ধে লড়াই করে কৃষকদের স্বার্থ রক্ষা করবে। আন্দোলনের মাধ্যমে হাওরের কৃষকদের অধিকার আদায় করা সাধারণ কৃষককে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম বলেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ নেতৃবৃন্দ এসেছিলেন। কৃষকদের নিয়েই হাওরের স্বার্থরক্ষায় এই সংগঠনকে জাগিয়ে রাখতে হবে। বক্তারা আরো বলেন, আমাদের আন্দোলনের আওয়াজ সরকারের কাছে উচ্চ পর্যায়ে পৌছে গেছে। আমাদের আন্দোলনের কারণেই মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সুনামগঞ্জ এসে হাওর এলাকা পরিদর্শন করেছেন। এছাড়া সরকার আমাদের আন্দোলনের কারণেই ঠিকাদারি প্রথা বাতিল করেছে। নীতিমালা বদলিয়ে পিআইসির মাধ্যমে কাজ বাস্তবায়ন করছে। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে হাওর এলাকার নদ-নদী খনন করছে সরকার।

এ সময় বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন। কৃষকদের স্বার্থরক্ষায় কাজ করছি আগামিতেও করব। আমরা কৃষকদের কষ্টের বোরো ধান ঘরে তুলতে দেখতে চাই। তাদের মুখের আনন্দের হাসি দেখতে চাই। আজ থেকে আমাদের একটাই শপথ আমরা হাওরের কোনো কাজে দুর্নীতির কাছে মাথা নত করব না। কৃষকদের স্বার্থেই আমরা নিরলস ভাবে কাজ করব। অনিয়ম দুর্নীতি বা অব্যবস্থাপনার বিরুদ্ধে কৃষকদের সাথে নিয়ে আমরা সোচ্চার থাকব সব সময়।

সিলেট সুনামগঞ্জের বন্যা প্রসঙ্গে বক্তারা বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠালঘ্নে তিনটি দাবি করে ছিল। তার মধ্যে অন্যমত দাবী ছিল হাওর এলাকার সকল নদী ও খাল খনন করতে হবে।  সরকার যদি সকল নদী খনন করতো তা হলে আজকের এ বন্যা হতো না। বক্তারা বলেন, হাওরকে হাওরের মতো থাকতে দিতে হবে। উন্নয়নের নামে হাওরে যেসব রাস্তা তৈরী করা হয়েছে তা এখন হাওরবাসীর মরণ ফাঁদে পরিনত হচ্ছে। দিন দিন রাস্তার পাশের সকল খাল বন্ধকরা হচ্ছে। এর ফলে হাওরে মৎসসম্পদ প্রায়  বিলুপ্তির পথে। আমরা দাবি করছি হাওর বিষয়ক মন্ত্রনালয় গঠনের মাধ্যেমে হাওরের এ সব সমস্যা সমাধানে এগিয়ে আসবে সরকার। হাওর বাঁচাতে আমাদের আন্দেলন চলছে। আমাদের কৃষকদের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

সম্মেলনের প্রথম অধিবেশনে মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন, সিলেট জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, শাহদাৎ হোসেন, সদস্য মিজবাহুল বারী চৌধুরী লিটন, মিসবাহ উদ্দিন, অধ্যাপক তরুণ কান্তি দাস, সঞ্চিতা চৌধুরী, বজলুল হাসান চৌধুরী রুহেল। সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকূব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম সরদার খেজুর, সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট সুব্রত দাসস, নেত্রকোনার প্রতিনিধি মোনায়েম খান, সিলেট থেকে সেলিম চৌধুরী, হবিগঞ্জের ফরহাদ চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক শহীদ নূর আহমেদ, জামালগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক আবু সাঈদ ও নজরুল ইসলাম প্রমূখ। এডময় বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক নানা বিষয় তুলে ধরে আগামীর কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা বর্ণনা করেন। সভাপতির বক্তব্যে মধ্যে দিয়ে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপ্ত করেন।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে,  উপস্থিত সকলের ঐক্য মতের বৃত্তিতে এ্যাডভোকেট শহীদুজ্জমান চৌধুরী কে সভাপতি, এ্যাডভোকেট স্বপন কুমার দাস রায় কে কার্যকরী সভাপতি ও বিজন সেন রায় কে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet