সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ছাতকে ভারতীয় চিনি বোঝাই ট্রাক সহ আটক ১

ছাতকে ভারতীয় চিনি বোঝাই ট্রাক সহ আটক ১

ছাতকে ভারতীয় চিনি বোঝাই
ট্রাক সহ আটক ১

ছাতক প্রতিনিধি
ছাতকে ভারতীয় চিনি বোঝাই ট্রাক সহ খায়ের উদ্দিন (৩০) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। ঙ্গলবার ভোরে ছাতক-দোয়ারাবাজার সড়কের নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর বাজার সংলগ্ন সুরমা নদীর তীর থেকে চিনি ভুর্ত ট্রাক সহ তাকে আটক করে ছাতক নৌ-পুলিশ। খায়ের উদ্দিন দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের উলুরগাঁও গ্রামের চাঁন মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ার লক্ষীবাউর এলাকায় অভিযান চালিয়ে ট্রাক সহ খায়ের উদ্দিনকে আটক করেন। পরে তল্লাসী চালিয়ে ট্রাক থেকে চোরাই পথে আনা ২১০ বস্তা ভারতীয় চিনি উদ্দার করা হয়। এ ঘটনায় নৌ-পুলিশের এসআই বাদল ফকির বাদী হয়ে চোরাচালান দমন আইনে ছাতক থানায় মামলা (নং- ১৫ (৬) ২৪ ) দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আটক খায়ের উদ্দিনকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়। ছাতক নৌ-পুলিশের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন আটকের বিষয়টি নিশ্চত করে জানান, আটক খায়ের উদ্দিন সহ ৩জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেয়া হয়েছে। অপর আসামী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের রুস্তুম আলীর পুত্র শফিক মিয়া ও একজন অজ্ঞাতনামা, উভয়ই পলাতক রয়েছে।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet