সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ছাতকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ছাতকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

ছাতকে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

জাহাঙ্গীর আলম চৌধুরী,ছাতকঃ

ছাতকে “ প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী এবং সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের রেলওয়ে মাঠে দিন ব্যাপী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা প্রাণিসম্পদ অদিপ্তরের ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রদর্শনী স্থলে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে ও ইউ আর সি মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, সফল খামারি ফয়সাল ডেইরি ফার্মের সত্তাধীকারি পুরস্কার বিজয়ী ফয়সাল আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক মুর্শেদা আক্তার পান্না, খামারি প্রফেসর শাহ শফিকুল আলম মতি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ক্ষুদ্র ও কৃষক ফাউন্ডেশনের ম্যানেজার তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্প্রসারন কর্মকর্তা সুমন আচার্য্য,  এস এ এল ও আলমগীর হোসেন, দ্বিজেন্দ্র লাল চক্রবর্তী, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট অমিতাব সরকার, শাহরিয়ার আহমদ, এল এফ এ মেহেদী হাসান, জাহিদ হোসেন, মানিক মিয়া ও ভেকসিনেটর জাকির হোসেন প্রমূখ।

প্রদর্শনী অনুষ্ঠান স্থলে ৩২ টি স্টলে পৌর এলাকা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারিরা তাদের গরু, মহিষ, ছাগল, গাড়ল, ভেড়া ও বিভিন্ন জাতের পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন কেটাগড়িতে বিজয়ী খামারিদের মাঝে পুরষ্কার ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন এল এফ এফ ইমান আলী ও গীতা পাঠ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস।

এদিকে,পরে ডা.ইমান আল- হোসাইন অতিরিক্ত দ্বায়িত্বে থাকায় দোয়ারাবাজার উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী এবং সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন তিনি।
##
 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet