সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

হলি সিলেট ডেস্কঃ
সিলেটের গোলাপগঞ্জ ও কোম্পানীগঞ্জ থানাধীন এলাকা থেকে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমার মো এনামুল হক (২৬), নবীগঞ্জের মো. মিজান (৩) ও মো. কাবিল মিয়া (৩৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৯৯ বোতল বিদেশী মদ এবং ৭০ বোতলসহ ওই তিনজনকে আটক করা হয়।

এর মধ্যে, রাত সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬ বোতল বিদেশী মদসহ এনামুল হককে আটক করা হয়। অপরদিকে, রাত দেড়টার দিকের অভিযানে গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭১০ বোতল ফেনসিডিল, ৩৮৮৫ পিস ইয়াবা, ১৪৩ বোতল বিদেশী মদ এবং ৭০ বোতল বিয়ার উদ্ধার পূর্বক মো. মিজান ও মো. কাবিল মিয়াকে আটক করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet