সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সুনামগঞ্জের আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায় “শুধু তোমার জন্য” সাপ্তাহিক নাটকটি শনিবার রাত ১০টায় প্রচার হবে একুশে টেলিভিশনে

সুনামগঞ্জের আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায় “শুধু তোমার জন্য” সাপ্তাহিক নাটকটি শনিবার রাত ১০টায় প্রচার হবে একুশে টেলিভিশনে

সুনামগঞ্জের আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায়
“শুধু তোমার জন্য” সাপ্তাহিক নাটকটি শনিবার রাত ১০টায় প্রচার হবে একুশে টেলিভিশনে

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের কৃতিসন্তান কথা সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা আলী সিদ্দিক-এর রচনা ও পরিচালনায় সাপ্তাহিক নাটক ‘শুধু তোমার জন্য’ একুশে টেলিভিশন প্রচার করবে আজ শনিবার রাত ১০টায়। শাকির আহমেদ শিবলুর প্রযোজনায় নাটকে টেলিভিশনের নিয়মিত অভিনয়শিল্পী চমক তারা, শেখ স্বপ্না, শফিকুল ইসলাম, মিজান রহমান, এস এস উজ্জল ও বৃষ্টি খান এর সাথে অভিনয় করেছেন সুনামগঞ্জের চারজন অভিনয়শিল্পী -জালাল উদ্দির সরকার আকবর, রহমান তৈয়ব, শেখ একেএম জাকারিয়া ও ফজলুল হক দোলন, নাটকের টাইটেল সং লিখেছেন সুনামগঞ্জের গীতি কবি রইছ রহমান, গানে সুর করেছেন আলী সিদ্দিক, মিউজিক কম্পোজ ও কণ্ঠ দিয়েছেন সুনামগঞ্জের মিউজিক কম্পোজার ও কণ্ঠশিল্পী অনুপম প্রতীক।
উল্লেখ্য, সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক পত্রিকাগুলোতে নিয়মিত লেখালেখি ও অলংকরণের কাজ করতেন আলী সিদ্দিক। সুনামকণ্ঠে ধারাবাহিকভাবে প্রচারিত ‘নিশিকন্যা’ উপন্যাস ২০০৭ সালে পাঠক প্রিয়তা লাভ করে। ২০১১ সালে জাতীয় গ্রন্থমেলায় নিশিকন্যা উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২টি।
জাতীয় পর্যায়ে আলী সিদ্দিক এর এই অর্জন সুনামগঞ্জবাসীর জন্য সুনাম বয়ে আনবে এবং সুনামগঞ্জের সাহিত্য ও নাট্যাঙ্গণকে আরো সমৃদ্ধ করবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet