সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
ছাতক প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত।।

ছাতক প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত।।

ছাতক প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি ঃঃ
ছাতক প্রেসক্লাবের এক জরুরি সভা সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের বিরুদ্ধে সাংবাদিক নামদারি একটি চক্রের অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচার করায় সভায় তাদের এসব কর্মকান্ডে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

সভায় বক্তব্য রাখেন,ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু,অর্থ সম্পাদক বিজয় রায়,নির্বাহী সদস্য রাজ উদ্দিন,হামিদুর রহমান বাবলু,সদস্য আমিনুল ইসলাম আজির,তমাল পোদ্দার,হাবিবুর রহমান নাসির প্রমুখ।

এসময় সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী,ফয়ছল আহমদ,আমীর আলী,শংকর দত্ত, সুজন তালুকদার, সেলিম মাহবুব, আবুবকর সিদ্দিক চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে ছাতক থানায় যান সকল সাংবাদিকবৃন্দ। থানায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ও অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলমের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে ছাতকে হলুদ সাংবাদিকতা ও সাংবাদিক নামধারী কতিপয় ব্যক্তির দালালী ও চাদাবাজি নিয়ে ব্যাপক আলোচনা হয়। অফিসার ইনচার্জ বলেন,চাদাবাজি ও অপসাংবাদিকতার বিষয়ে তিনি সচেতন আছেন। তিনি ছাতকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet