সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
প্রফেসর ড. মো. খলিলুর রহমানের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের শোক

প্রফেসর ড. মো. খলিলুর রহমানের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের শোক

নিজস্ব প্রতিবেদক ঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের খ্যাতিমান শিক্ষক, প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. খলিলুর রহমান আজ ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বনানীর ডিওএইচএসস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রফেসর ড. মো. খলিলুর রহমানের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় ভাইস চ্যান্সেলর মোহাম্মদ জহিরুল হক বলেন, “যে কয়েকজন শিক্ষাবিদের ত্যাগ ও পরিশ্রমের জন্য শাবিপ্রবি আজ দেশে উচ্চ শিক্ষার রোল মডেল তাঁদের মধ্যে প্রফেসর ড. মো. খলিলুর রহমান অন্যতম। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না; ছিলেন একজন গবেষক ও দক্ষ প্রশাসক। ছাত্রবান্ধব এ শিক্ষক সিলেট অঞ্চল তথা দেশে উচ্চ শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন তা তাঁকে অমর করে রাখবে। আমি শাবিপ্রবির ছাত্র ও শিক্ষক হিসেবে তাঁর কঠোর পরিশ্রম, নিরলস গবেষণাকর্ম, শ্রেনীকক্ষ ও শ্রেনীকক্ষের বাইরে শিক্ষার্থীদের গঠনমূলক কাজে উৎসাহ উদ্দীপনা দান তথা বর্ণাঢ্য কর্মজীবনসহ তাঁর পূণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।“

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet