সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সুনামগঞ্জের গোবিন্দপুরে নৌকা ডুবিতে আপন ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জের গোবিন্দপুরে নৌকা ডুবিতে আপন ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জের গোবিন্দপুরে নৌকা ডুবিতে আপন ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের পশ্চিম কিত্তার হাওরে নৌকা ডুবিতে একই পরিবারের তিন ভাইবোনের (শিশুর)মৃত্যু হয়েছে। নিহতদের নাম ফারজানা বেগম(১৩),মারজানা বেগম(৮) ও রাহিম মিয়া ওরফে রবি (৬)। তারা তিনজনই উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. সুহেল মিয়ার সন্তান।

রবিবার দুপুরে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অনেক খোজাঁখুজির পর তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিহত তিনটি শিশুর পিতামাতা কাজের সন্ধানে পাশ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলায় ছিলেন । অবিরাম বৃষ্টিপাতের ফলে শিশুদের বসতঘরে পানি উঠতে দেখে তারা তিন ভাইবোন ছোট নৌকায় করে নিজ গ্রাম থেকে মেইন রাস্তায় নিরাপদ আশ্রয়ে নৌকায় করে আসার সময় নৌকাটি গোবিন্দপুর গ্রামের পাশে পশ্চিম কিত্তার হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে তিন ভাইবোন পানির নীচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে নিয়ে আসেন। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে লাশগুলো দেখেন এবং সরকারের সহযোগিতা কামনা করেন।

এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet