সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
গোলাপগঞ্জে খুৎবা চলাকালীন সময়ে ইমামের মৃত্যু

গোলাপগঞ্জে খুৎবা চলাকালীন সময়ে ইমামের মৃত্যু

 

ইমন আহমদ, গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন রাণাপিং শেফা মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুহিব্বুল হক খুৎবা চলাকালীন সময়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

খোঁজ নিয়ে জানাযায় আজ শুক্রবার শেফা মঞ্জিল জামে মসজিদের তিনি শেষ খুৎবা ও নামাজ পড়ানোর জন্য খুৎবা শুরু করেন দ্বিতীয় খুৎবা পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই তিনি ইন্তেকাল করেন।

এই জামে মসজিদে ১০ বছর থেকেই ইমামতি করছেন তিনি।

এদিকে শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আজ মসজিদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য গিয়েছিলেন। জুম্মা পরে রাজকীয়ভাবে বিদায় দিবেন এলাকাবাসী। এর আগেই খুৎবা চলাকালীন অবস্থায় ইন্তেকাল করেন।

মাও. মুহিব্বুল হক রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের কৃতিসন্তান। মরহুমের নামাজে জানাযা আজ রাত ৯ ঘটিকার সময় ইমদাদুল উলুম মাদ্রাসা রাজাগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet