সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

শ্রীমঙ্গলে ছাত্রলীগ নেতাসহ আটক ৯

 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতনিধিি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা আকাশ সহ ৯জন আসামি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইউবুর রহমান আকাশ গ্রেপ্তার হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আকাশকে শহরের শ্যামলী আবাসিক এলাকায় তার বাসা থেকে আটক করা হয়েছে। আটককৃত আকাশ শ্যামলী এলাকার মো. দুলাল মিয়ার ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছে। ২৪ শের ৫ আগষ্ট থেকে সে আত্মগোপনে ছিল।
এছাড়াও গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের আরও ৮জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেপ্তারকৃত ৯ আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ নির্মুলে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet