সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সিলেট পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই দালালকে অর্থদন্ড

সিলেট পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই দালালকে অর্থদন্ড

 

এ এ রানা ::
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই দালালকে জরিমানা করা হয়েছে।

অর্থদণ্ড প্রাপ্ত দুইজন হলেন এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার মোঃ আব্দুল কুদ্দুস ছেলে মোঃ হীরা মিয়া (৩৪) এবং কোম্পানিগঞ্জ, চাটিবহর, নোয়াগাও এলাকার মদরিছ আলীর ছেলে নাজিম উদ্দিন (২৩)। দুইজনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা এবং ১৮৬০ এর ১৮৮ ধারায় মোট ৭০০ টাকা অর্থদন্ড করা হয়।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা মানুষকে। দালালদের খপ্পরে পরে নানা হয়রানির শিকার হন তারা এমন অভিযোগও পাওয়া যায়। এর প্রেক্ষিতে আজ সকাল থেকে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

শাহিনা আক্তার জানান, আজ সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত সিলেট পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেছি আমরা। এসময় দুই দালালকে জরিমানা করেছি। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পাসপোর্ট অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। দুই দালালকে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা বলেছে আর কোনোদিন এরকম কাজ করবে না। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet