সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দক্ষিণ সুরমায় আবাসিক হোটেলে মালিকের প্রাক্তন স্ত্রীর লাশ উদ্ধার

দক্ষিণ সুরমায় আবাসিক হোটেলে মালিকের প্রাক্তন স্ত্রীর লাশ উদ্ধার

 

এ এ রানা:::
সিলেটের দক্ষিণ সুরমায় বাইপাস সড়কের মোমিনখলা এলাকার শাপলা আবাসিক হোটেল থেকে নিলীমা বেগম লিলি (১৯) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। কর্মচারীদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেলের দ্বিতীয় তলার ১০৫ নং কক্ষের দরজা ভেঙে লিলির লাশ উদ্ধার করে। তবে এটি স্বাভাবিক না রহস্যজনক মৃত্যু এখনই বলতে পারছে না পুলিশ।
হলি সিলেট কে
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।

লিলি সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ারবন্দ গ্রামের নুরুল হকের মেয়ে।

ওসি জানান, ওই আবাসিক হোটেলের পরিচালক জহির মিয়ার সাবেক স্ত্রী লিলি। ওর সাথে অনেকদিন হলো ছাড়াছাড়ি হয়ে গেছে। তবে জহিরের সঙ্গে যোগাযোগ বা মেলামেশা ছিলো। সকাল ১০টার দিকে কর্মচারীদের দেওয়া খবরের ভিত্তিতে গিয়ে পুলিশ ১০৫ নং কক্ষের দরজা ভেঙে লিলির লাশ উদ্ধার করে। তবে তার শরীরে কোনা আঘাতের চিহ্ন নেই।

কামরুল হাসান তালুকদার আরও বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকে হোটেলের পরিচালক জহিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজছে পুলিশ। তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

এদিকে, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- মোমিনখলার শাপলা নামক এই আবাসিক হোটেলে নারীদের দিয়ে দেহব্যবসা করানো হতো। অনেকবার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ কাজে থাকাবস্থায় নারী-পুরুষকে গ্রেফতার করেছে। তবু থামেনি এ হোটেলে অনৈতিক কার্যক্রম।

স্থানীয়দের মন্তব্য- হয়তো অনৈতিক কাজের জের ধরেই এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet