সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে ৪ জুয়ারী আটক

দক্ষিণ সুরমা কদমতলী এলাকা থেকে ৪ জুয়ারী আটক

হলি সিলেট ডেস্ক ঃ

সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী পুলিশ ফাঁড়ির এক অভিযানে চিহ্নিত ৪ অপরাধীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার ১৫ জানুয়ারী বিকাল প্রায় ৫ টার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে কদমতলী চাঁদনীঘাট মাছবাজার সরাসরি জুয়াখেলার সাথে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে চার আসামিকে আটক করে পুলিশ ।
কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল হোসেন জানান, দক্ষিণ সুরমার চাঁদনী ঘাট মাছ বাজারে দীর্ঘদিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কুখ্যাত জুয়াড়ি নজরুল ও আল-আমিনের যৌথ নেতৃত্বে পরিচালিত জুয়ার বোর্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিকাল অনুঃমানিক ৫ টায় জুয়া খেলা অবস্থায় এই চার আসামীকে আটক করা হয়।

তবে আরোকিছু জুয়ারী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে গডফাদারদের গ্রেফতার করতে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
আটকৃতরা হলো ঃ- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও এলাকার মৃত আব্দুলাহর পুত্র মনির হোসেন (২৫)
সিলেট সিটির কোতোয়ালী থানার শেখঘাট এলাকার মৃত রমজান আলীর পুত্র হাবিবুর রহমান হাবিব (৫০)
সিলেট দক্ষিণ সুরমা থানা ভার্থখোলা এলাকার মোঃ ফরিদ মিয়ার পুত্র কটু মিয়া (২৫)
সিলেট কোতোয়ালি থানার শেখ ঘাট এলাকার সেবুল মিয়ার পুত্র সুজন মিয়া( ২৫) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে যথারীতি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet