সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সিলেটে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, ৩ জন গ্রেফতার

সিলেটে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, ৩ জন গ্রেফতার

এ এ রানা::
সিলেটে অবৈধভাবে আসা ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে ২০২ বস্তা পেঁয়াজসহ তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে একটি টাটা ট্রাক গাড়ী (ঢাকা মেট্রো ট-২২-৬২৯৯) সহ ১০,৩০২ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৩০হাজার ২০০ টাকা। এসময় ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের রহা গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. কামরুল ইসলাম (২৪), একই উপজেলার লাখেরপাড় গ্রামের মো. আবুল খায়েরের ছেলে মো. শুক্কুর আলী (৩৬), নইগাঙ্গের পাড় গ্রামের আজমত আলীর ছেলে শান্ত (১৮)।

পরে তাদের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় মামলা (নং-১৩/০৮.০৩.২০২৪) দায়ের করা হয়।

এসএমপির মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet