সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিবাদ

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের ষ্টাফ রিপোর্টার এহসানুল হকের বিরুদ্ধে শ্রীমঙ্গল পৌর বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কতৃক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ জানি মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
রোববার (১২ এপ্রিল) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এহসানুল হকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সাংবাদিকরা।
অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীকাল সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধনের ডাক দেয় প্রেসক্লাব। এতে প্রেসক্লাবসহ শ্রীমঙ্গলের সকল গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাবেক সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, সদস্য সাইফুল ইসলাম, এম এ রকিব, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, আব্দুর রব, কার্যকারী সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সদস্য রুবেল আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত এবং সাংবাদিক মামুন আহমেদ বক্তব্য রাখেন। সভার শেষ পর্যায়ে ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডন উপস্থিত হয়ে আলোচনা এবং কর্মসূচি ঘোষণায় একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet