সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
এসএমপি’র গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ

এসএমপি’র গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিতঃ

 

এসএমপি পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ ইয়াহইয়া আল-মামুন এর নেতৃত্বে এবং সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে উক্ত প্যারেডটি সুশৃঙ্খলভাবে পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম কে জেনারেল সালাম প্রদান করেন। সালাম গ্রহণ শেষে পুলিশ কমিশনার প্যারেড পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার , সহকারি পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

পুলিশ কমিশনার প্যারেডে উপস্থিত সকলকে নিয়মিত শারীরিক প্রশিক্ষণ-প্যারেডের মানোন্নয়ের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ডিউটি করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet