সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম কান্ড, সংঘর্ষে নিহত ৩, আহত ৪০, আটক ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম কান্ড, সংঘর্ষে নিহত ৩, আহত ৪০, আটক ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম কান্ড, সংঘর্ষে নিহত ৩, আহত ৪০, আটক ৫

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কান্ড করে দু”পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ ব্যাক্ত। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো ৪০ জন। এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে  ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেও স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের মসজিদে দানকৃত একটি কাঁঁঠাল নিলামে তোলা এবং দাম নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হয়েছেন হাসনাবাজ মো.বাবুল মিয়া (৬০) ও নুরুল হক(৫০) এবং গ্রামের আব্দুল বাছিতের ছেলে আহত মো. শাহজাহানকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনাবাজ গ্রামের মসজিদে দানের একটি কাঁঠাল নিলাম নিয়ে মসজিদে কথা কাটা-কাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের দ্বীন ইসলাম ও সুনু মিয়া পক্ষের লোকজন।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৬০) ও নুরুল ইসলাম (৫০) এবং আহত মো. শাহজাহান মিয়াকে (৪৫) হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান, উভয় পক্ষের সাথে কথা বলেছি। স্থানীয় গন্যমান্য লোকজনকে নিয়ে বিচারের মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা বললে তারা সংঘর্ষে  জড়াবেনা বলে আমাকে আশ্বস্থ করেছিল। পরে আমি উপজেলা পরিষদের একটি মিটিংয়ে চলে গেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি কাঁঠাল নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ৫ জনকে আটক করেছে।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet