সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আটক ৮, মাদক উদ্ধার

শ্রীমঙ্গলে মাদক কারবারিসহ আটক ৮, মাদক উদ্ধার

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকসহ ৮ অপরাধীকে আটক হয়েছে পুলিশ। এসময় মাদক কারবারিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা।
শুক্রবার (২২ মে) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই মো. ইমানুর হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক মনসুর আহমেদের বাড়ি থেকে ৬ মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন দক্ষিণ টুক গ্রামের তোতা মিয়ার ছেলে মনসুর আহমেদ (৪০), কামারগাও গ্রামের শরাফত উল্লাহের ছেলে মো. ইসলাম মিয়া (৩৫), জামসী গ্রামের সুনীল দাসের ছেলে তমার দাস (৪০), মাধবপাশা গ্রামের আইয়ূব আলীর ছেলে ইয়াকুব আলী (৩৫), পাইকপাড়ার আব্দুর রহিমের ছেলে আশরাফুল হোসেন (৩২), ও সদর ইউনিয়নের সবুজবাগ এলাকার মুসলিম মিয়ার ছেলে মনির হোসেন (৫০) নামের ৬ মাদক কারবারি- কে আটক করে পুলিশ। এসময় আটককৃতদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও টাকা যথাযথ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় রুজু করা হয়েছে।
তাছাড়া পুলিশের অন্য এক অভিযানে চুরি মামলায় শহরতলীর রুপশপুর এলাকার হালিম মিয়ার ছেলে ইমন হোসেন (২৫) এবং উত্তরসুর এলাকার মীর শরীফ এর ছেলে ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)- কে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অপরাধমূলক কার্মকান্ড রোধে
সিলেট রেঞ্জ ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চলমান রয়েছে।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet