সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৩ জন

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৩ জন


মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৪ মে) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৩৩ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ তারেক মাহমুদ।

নির্বাচিত ৩৩ জনের মধ্যে নারী ৫ জন এবং পুরুষ ২৮ জন।

উল্লেখ্য, গত ১৬ মে ২৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ সকাল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet