সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
রূপসী শ্রীমঙ্গল’-এ কায়েস আজিজের গানে আসিফ-রুবায়েত

রূপসী শ্রীমঙ্গল’-এ কায়েস আজিজের গানে আসিফ-রুবায়েত

‎মৌলভীবাজার প্রতিনিধি

‎শ্রীমঙ্গলকে নিয়ে কায়েস আজিজের পরিকল্পনায় নির্মিত মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’ এ কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী বাংলাদেশের সংগীতশিল্পী রুবায়েত জাহান।

‎গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা।

‎গানটি প্রসঙ্গে গায়ক আসিফ আকবর বলেন, ‘দেশের গান নিয়ে আমার আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন একটি গান করার ভাবনাটি আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য এবং সত্যিকার অর্থেই এটি ‘রূপসী শ্রীমঙ্গল’, তা গানের মাধ্যমে সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজা কাশেফ একজন অসাধারণ কম্পোজার। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে, তবে এই গানটি সে আরো ভালো গেয়েছে।’

‎শ্রীমঙ্গলের কৃতি সন্তান কায়েস আজিজ বলেন, ‘আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রাজা কাশেফ ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করেছেন, একবার শুনলে শ্রোতাদের বারবার শুনতে ইচ্ছা করবে। রুবায়েত আপাকেও ধন্যবাদ, গানটিকে হৃদয়ে ধারণ করে গাওয়ার জন্য।’

‎তিনি বলেন, গানটি শীঘ্রই ধ্রুব মিউজিক স্টেশনের মাধ্যমে প্রকাশ পাবে। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘গানটি আমি ইতোমধ্যে কয়েকবার শুনেছি। শ্রীমঙ্গলকে নিয়ে এটি সত্যিই এক অনবদ্য সৃষ্টি।’

‎কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়ভিত্তিক নিউজ পোর্টাল আনআরবি ফাইন্যান্স ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet