সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির রহস্যজনক মৃত্যু

গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির রহস্যজনক মৃত্যু

 

গোয়াইনঘাট সংবাদদাতা :(সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ব্যক্তির নাম টুনি। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাদারপার বাজারে মাদ্রাসার সামনে নজরুল মার্কেটের একটি রুমে  টুনিকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে  গোয়াইনঘাট থানা পুলিশ সদস্য এস আই অমিত সিংহ  ও এএসআই মনির হোসেনে  ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

মৃত ব্যক্তির নামঃ বিভাস চন্দ্র দাস – টুনি (২৬), পিতা মৃত গোপেশ চন্দ্র দাস, সাং- মৌরাপুর,থানা- শাল্লা,
জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানায় হাদারপার বাজারে জনৈক নজরুল ইসলামের বাড়াটিয়া বসতঘরে মৃত বিভাস চন্দ্র দাস – টুনি অদ্য- ১৪/০৫/২৬ তারিখ আনুমানিক দুপুর ১৫.০০ ঘটিকা হতে ১৬.৩০ ঘটিকার মধ্যেবর্তী সময়ে উক্ত ব্যক্তি অজ্ঞাত কারনে নিজ বসত ঘরের বাথরুমের ভিতরে দরজা বন্ধ করে বাথরুমের চালের এঙ্গেলর মধ্যে ওড়নার অর্ধেক অংশের ডুরার দুই অংশ গলায় পেছ দিয়ে অজ্ঞাত কারনে আত্নহত্যা করে বলে এস আই অমিত সিং- এর প্রাথমিক তদন্তে জানা যায়। বর্তমানে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet