সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
শ্রীমঙ্গলে ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

শ্রীমঙ্গলে ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলভুক্ত ২৫  ব্যাংকের যৌথ আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. মুহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে  ঋণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। এসময় কৃষি ঋণ প্রচারণা বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন, এবি ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, ব্যাংকার্স এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো. সালাউদ্দিন । এছাড়া বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ঋণ গ্রহীতা কৃষক, মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এবি,পূবালী,জনতা,আইএফআইসি, এনসিসি, কৃষি,রূপালী ও অগ্রণী ব্যাংকের গ্রহীতাদের মাঝে ১ কোটি ৯০ লাখ টাকার এগ্রো, মৎস্য ও কৃষি খাবারীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet