সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে অবৈধ বালুবহনের প্রস্তুতিকালে ৬টি ট্রাক জব্দ

শ্রীমঙ্গলে অবৈধ বালুবহনের প্রস্তুতিকালে ৬টি ট্রাক জব্দ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু বহনকারী ৬টি ট্রাক জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে অবৈধ বালু বহনকারী ট্রাকগুলো জব্দ করে। পুলশের অভিযানের খবর পেয়ে অবৈধ বালু কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে ট্রাকগুলো আটক করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক সূত্র জানায়, আটক ট্রাকগুলো অবৈধ বালু উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet