সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু

নিজস্ব প্রতিবেদক:-

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটেও এই কর্মসূচি একযোগে বাস্তবায়িত হবে।
এই মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। কার্যক্রমটি দুই ধাপে পরিচালিত হবে।প্রথমে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে।
পুরো কর্মসূচি বাস্তবায়নে ৮৪টি টিম কাজ করবে। প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর এবং ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে চলবে ৬ কর্মদিবস।
এই উদ্যোগের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় হাম ও রুবেলা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet