সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারে পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারে পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ



মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত এপ্রিল মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও এপ্রিল/২০২৬ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান খান।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার জয়ন্ত সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম।

এছাড়া ৭ টি চোরাই মোটরসাইকেল, ১ টি এক্স করোলা প্রাইভেট কার, ৬৫ পিস ইয়াবা, ৪২০ গ্রাম গাঁজা, রাজনগর থানার হত্যা মামলার ৩ জন আসামী গ্রেফতারসহ মোট ১১ জন আসামী গ্রেফতার করায় জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

এর পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়, মৌলভীবাজার এর অপরাধ শাখার দাপ্তরিক কাজসমূহ অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করা সহ আনুষাঙ্গিক অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় এএসআই মোঃ মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet