সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
ছাতকে  আনন্দঘন পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন

ছাতকে  আনন্দঘন পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন

ছাতকে  আনন্দঘন পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন, বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন

জাহাঙ্গীর আলম চৌধুরী,ছাতক প্রতিনিধিঃ

পুরনো বছরের গ্লানি, জীর্ণতা ও শোককে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনায় শুরু হলো ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা। সারাদেশের ন্যায় এক আনন্দঘন পরিবেশে ছাতক উপজেলায় “নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোরের প্রথম সূর্যের আলোয় উদযাপন করা হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানমালা শুরু করা হয়। পরে বৈশাখী শোভাযাত্রায়, বর, কন্যা সাজিয়ে ব্যানার ফেস টোন হাতে নিয় শোভাযাত্রাটি শহর পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহনকরা দর্শনার্থীদের মধ্যে গামছা বিতরণ, বাঙ্গালী খাবার পান্তা ভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। শোভাযাত্রাটি ছিল এক আনন্দমুখর ও বর্ণিল আয়োজন। এসময় শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর এবং স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলে।ঢাক-ঢোল, লোকসংগীত এবং ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপস্থাপনা শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং নতুন বছরের সূচনাকে আনন্দ ও উৎসবের মাধ্যমে উদযাপন করা।

এদিকে, বাংলা নববর্ষকে বরণ করে নিতে ছাতক শহরের রেলওয়ে মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য বৈশাখী মেলার। বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপী এ বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

দুপুরে উপজেলা চত্বরে বুরহান উদ্দিন জালালীর নেতৃত্বে ঐতিহ্য বাহী বেদেঁ সম্প্রদায়ের শাপের খেলা প্রদর্শন করা হয়। মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ, সাপের খেলা, সহ নানা আয়োজন ঘুরে দেখেন এবং উপভোগ করেন সকল ধর্মের মানুষ। সকল শ্রেনী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও বর্ণিল। এখানে, দিনব্যাপী নানা উদ্যোগ ও উৎসবের প্রাণবন্ত পরিবেশ নতুন বছরের আনন্দ ছড়িয়ে দেয় সবার মাঝে । সন্ধ্যায় পহেলা বৈশাখ উপলক্ষে রেলওয়ে মাঠে আয়োজন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে সমবেত সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা দিনটিকে নতুন মাত্রা দেয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা প্রকৌশলী আমির উদ্দিন, পিআইও রেজাউল করিম, নোয়ারাই  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দক্ষিণ খরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আবুবকর সিদ্দিক,  সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সেচ্চা সেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, শিক্ষক মনিরুজ্জামান, অজয় কৃষ্ণ পাল, হেলালুল ইসলাম, দোলন তরফদার, প্রশাসনিক  কর্মকর্তা রহিছ উদ্দিন, উপপ্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথ, আলমোজাহিদ, আজাদুর রহমান প্রমূখ সহ রাজনীতিবিদ, সাংবাদিক,  শিক্ষক শিক্ষার্থী, ব্যাবসায়ী সহ  বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet