সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ঠান্ডায় কাবু চায়ের জনপদ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ঠান্ডায় কাবু চায়ের জনপদ

মৌলভীবাজার প্রতিনিধি
দিনে রোদের দেখা মিললেও সন্ধ্যার পর হিমেল বাতাসে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাত যত গভীর হতে থাকে তাপমাত্রা নামার পাশাপাশি বাড়তে থাকে শীতের তীব্রতা। এমন অবস্থায় চায়ের দেশ মৌলভীবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডায় স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষরা। দরিদ্র-হতদরিদ্ররা ঠান্ডায় ভোগলেও সরকারি-বেসরকারি ভাবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ চোখে পড়েনি।
বৃহস্পতিবার (জানুয়ারি) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করেছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড হয়েছে। গতকাল বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি। গত ১ জানুয়ারি সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও ২ জানুয়ারি তাপমাত্রা ১২ ডিগ্রি, ৩ জানুয়ারি ১২.২ ডিগ্রি, ৪ জানুয়ারি ৯.৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ১২.৫ ডিগ্রি ও ৬ জানুয়ারি ১৪.৫ ডিজিটাল রেকর্ড করা হয়েছে।
এদিকে ঠান্ডায় হাওর এলাকার কৃষক ও চা বাগান শ্রমিকরা পড়েছেন বিপাকে। এছাড়াও শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, শীতজনিত রোগীর ভিড় থাকছেই প্রতিদিন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet