সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
ছাতকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান ওলামালীগ নেতা সহ দুজন গ্রেফতার 

ছাতকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান ওলামালীগ নেতা সহ দুজন গ্রেফতার 

ছাতকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান
ওলামালীগ নেতা সহ দুজন গ্রেফতার 

ছাতক প্রতিনিধিঃ

ছাতক থানার উদ্যোগে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ওলামালীগ নেতাসহ দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ উরুন মিয়া (৬৫) ও হাসান আহমদ ওরফে দুদু মিয়া (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫ ছাতক থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ উরুন মিয়া ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং-এর মামলার সন্দিগ্ধ আসামি। মামলাটি The Special Powers Act, 1974 এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা হয়। তিনি ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়নের ঝিগলী (সঞ্জবপুর), গ্রামের মৃত মফিজ আলীর পুত্র।

অপরদিকে, হাসান আহমদ ওরফে দুদু মিয়া ছাতক থানার এফআইআর নং-২৮, তারিখ ২২ জুলাই ২০২৫ ইং-এর মামলার সন্দিগ্ধ আসামি। একই আইনের ১৫(৩)/২৫ডি ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাতক উপজেলা উলামালীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কালারুকা ইউনিয়নের নয়ালম্বাহাটি গ্রামের মোঃ নিজাম উদ্দিনের পুত্র।

এ বিষয়ে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet