সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
এক বছরে লোকালয় থেকে উদ্ধার ৬৭ বন্যপ্রাণী ফিরেছে লাউয়াছড়া বনে

এক বছরে লোকালয় থেকে উদ্ধার ৬৭ বন্যপ্রাণী ফিরেছে লাউয়াছড়া বনে

মৌলভীবাজার প্রতিনিধি:
গত এক বছরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে আহত এবং জীবন্ত অবস্থায় উদ্ধারের ৬৭ বন্যপ্রাণী নিজ আবাসে ফিরিয়ে দিয়েছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গত এক বছরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিরল ও বিপন্ন প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণী জীবন্ত এবং আহত অবস্থায় উদ্ধারের পর বনবিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে ২৩টি অজগর, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেতা জরা সাপ, ২টি দারাশ সাপ ও ২টি সবুজ কালি মনসা সাপ। এছাড়া ভোঁদড়, শিয়াল, বেজি, নীলকণ্ঠ পাখি, লক্ষ্মীপেঁচা, পদ্মগোখরা সাপ, সুন্দি কচ্ছপসহ আরও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের হিসেবে ১৮ জানুয়ারি ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৬৭ প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আহত বন্যপ্রাণীদের প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বনবিভাগের মাধ্যমে প্রাণীগুলোকে বনে অবমুক্ত হরা হয়।
স্বপন দেব সজল আরও জানান, বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় নির্বিচারে উজাড় হওয়ায় বন্যপ্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।
প্রাণীরা খাবারের সন্ধ্যানে প্রাণীরা বিভিন্ন সময় লোকালয়ে চলে আসছে। বন থেকে বের হয়ে আসা এসব প্রাণীদের মধ্যে বিরল এবং বিপন্ন বিভিন্ন প্রাণীও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet