সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সমাপ্ত

শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সমাপ্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দিনব্যাপী বাকশিল্পোৎসব সফলভাবে সমাপ্ত হয়েছে।
শনিবার বিকেলে শ্রীমঙ্গল উদয়ন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় দিনের আয়োজনের অংশ হিসেবে বারোয়ারি বিতর্কের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে ছিল স্ব-নির্বাচিত আবৃত্তি, উচ্চাঙ্গ নৃত্য, নজরুলসংগীত, লোকগীতি, উপস্থিত অভিনয়, বানান বিশারদ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা।
এর আগে শুক্রবার সকালে দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক জলি পাল উৎসবের উদ্বোধন করেন।
‘শ্রীমঙ্গল নবজাগরণ দল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালার আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সদস্য উল্লাস দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক অজেয় দাস বর্ষণ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, নাট্যকার গোবিন্দ রায় সুমন, আবৃত্তিকার বিকাশ দাস বাপ্পন, নৃত্যশিল্পী সাজু দেব, সংগীতশিল্পী সজল ঘোষ, শিবম ভট্টাচার্য, করুণাময় দাস, প্রযুক্তা ভট্টাচার্য ও অমিত সরকার।
উৎসবের প্রথম দিনের আয়োজনে ছিল নির্ধারিত আবৃত্তি, লোকনৃত্য, রবীন্দ্রসংগীত ও দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, ধারাবাহিক গল্প বলা এবং সংবাদ উপস্থাপন।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet