সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুই প্রাণী উদ্ধার

মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুই প্রাণী উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুটি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার নজিরাবাদ ইউনিয়নের দুগর গ্রামে স্থানীয়রা একটি গাছের ডালে আটকে থাকা একটি শকুন ঝুলে থাকতে দেখেন। শকুনটি গাছের ডালে পা আটকে থাকায় উড়তে পারছিলনা। পরে স্থানীয় লোকজন শকুনটিকে গাছ থেকে নামিয়ে আনেন। শকুনটি উড়াল দিতে না পারায় আউলিয়া মিয়া নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে রাত ১০টার দিকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে শকুন পাখিটি উদ্ধার করেন।
এছাড়াও বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার ডলুবাড়ি এলাকায় একটি ফলজ বাগানে শ্রমিকরা কাজ করতে গিয়ে একটি বিষধর পিট ভাইপার সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাগান মালিক সাংবাদিক শামীম আক্তার হোসেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, উদ্ধারকৃত শকুনটি অসুস্থ থাকায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাণী দুটিকে শনিবার সকালে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet