সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সমাবেশ সম্পন্ন।

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সমাবেশ সম্পন্ন।

 

গোলাপগঞ্জ প্রতিনিদি: ইমন অহমদ

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের কর্মী সমাবেশ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে গোলাপগঞ্জের একটি অভিজাত সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার ১১ ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা পৃথক পৃথক  মিছিল নিয়ে সমাবেশ স্থানে যোগ দেন। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে গোলাপগঞ্জ চৌমুহনী। মিছিল শেষে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করলে পুরো স্থানটি উৎসবে পরিণত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সালাউদ্দিন  এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ  সহ জেলা ও উপজেলা যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘদিন পর যুবদলের এই কর্মী সমাবেশ প্রমাণ করে—তৃণমূলের নেতা-কর্মীরা এখনো ঐক্যবদ্ধ এবং আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয়। তারা আরও বলেন, বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে সফল করতে যুবদল হবে অগ্রণী শক্তি।

কর্মী সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet