সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহন নিয়ে র‌্যালি ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বাজেটে নাগরিক অংশগ্রহন নিয়ে র‌্যালি ও আলোচনা সভা

 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল বাজেট ও ইউনিয়ন পরিষদ বাজেট নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
ভাড়াউড়া চা-বাগানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (২০ জুলাই) সকালে শ্রীমঙ্গল উপজেরার ভাড়াউড়া চা-বাগানে র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।
আইআইডি’র সহযোগিতায় ও বেসরকারি সংস্থা MSEDA আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন MSEDA সভাপতি মো. মিজানুর রহমান আলম। সভায় বক্তব্য রাখেন সংস্থার এডমিন অফিসার শিরীন বেগম, প্রজেক্ট ম্যানেজার আমিনুর রশীদ, মনিটরিং অফিসার রিপন মৃধা প্রমুখ।
সভায় স্কুল বাজেটে নিরাপদ খাবার পানি, খেলাধুলার সামগ্রী, টয়লেট সুবিধা, বাচ্চাদের টিফিন, উপবৃত্তি, চেয়ার টেবিল, স্কুল লাইব্রেরি, শিশুদের নিরাপদ যাতায়াত, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ উদ্যােগ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইউনিয়ন পরিষদ বাজেটে নলকুপ স্থাপন, কৃষি উন্নয়ন, সেচ, চিকিৎসা সেবা, দুর্যোগকালীন সহায়তা, রাস্তা নির্মান ও মেরামত, নারী উন্নয়ন কার্যক্রম প্রভৃতি বিষয় নিয়ে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
এছাড়াও সভায় ও র‌্যালীতে ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপ্ত রায় ও স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, চা-বাগানের নারী পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet