সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে

আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে

মৌলভীবাজার প্রতিনিধি:
আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা।
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি দুপুর দেড়টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে আয়োজিত এই জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দলটির শীর্ষ নেতারা।
জনসভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ মহল সক্রিয়ভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগকে জনগণের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন তারা।
জনসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আগামীকাল বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না তার নিশ্চয়তা কোথায়। তাহলে কি সেটাই ন্যায়বিচার?
তিনি আরও বলেন, “জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনো তাদের মাথায় রয়ে গেছে। যারা এক সময় গণহত্যা চালিয়েছে, তারা আজ আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, এটি জাতির জন্য ভয়ংকর।”

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেন, “১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা ফ্যাসিবাদ চায়, নাকি প্রকৃত গণতন্ত্র চায়।” তিনি ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
নাইদ ইসলাম অভিযোগ করে বলেন, “একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি।”
তিনি আরও বলেন, “একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল। এখন নির্বাচনের মাঠে এসে বলছে মামলা তুলে নেবে। এটি তাদের কুটকৌশল। এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাস-কে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলার জন্য প্রীতম দাসই এই আসনের যোগ্য প্রতিনিধি।

সভা শেষে এনসিপির নেতাকর্মীরা একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet