সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • মৌলভীবাজার প্রতিনিধি :

    মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
    রোববার (২২ জুন) রাত দেড়টার দিকে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি  মো. আক্তার (৩০) কে তার বাড়ি থেকে  গ্রেপ্তার করেছে।
    গ্রেপ্তারকৃত আক্তার মৌলভীবাজার সদর উপজেলার দরগাহ মহল্লার মৃত মশাহিদ মিয়ার ছেলে।
    সে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের রহিম মার্কেট সংলগ্ন এলাকায় খালিছ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

    কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় বিজ্ঞ আদালত মোঃ আক্তারকে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet