সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
এসএমপি’র এপ্রিল-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

এসএমপি’র এপ্রিল-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

হলি সিলেট ডেস্কঃ

অদ্য ২৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ বিকাল ০৩.৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স হল রুমে এসএমপির পুলিশ কমিশনার  মো: রেজাউল করিম, পিপিএম-সেবা    এর সভাপতিত্বে  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত কল্যাণ সভার শুরুতেই  পুলিশ কমিশনার  গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে উনারা অগ্রগতি বিষয়ে অবহিত করেন।  সকল পদবীর পুলিশ সদস্যকে কল্যাণ প্রস্তাব উপস্থাপন করতে বলা হয় । পুলিশ কমিশনার  উত্তাপিত কল্যাণ শুনেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০২৫ যথাযথভাবে মেনে চলার জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। কোন পুলিশ সদস্য নির্দেশনাসমূহ মেনে চলছে কিনা তা নিয়মিত মনিটর করতে এসএমপির সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ প্রদান করেন। এছাড়া পুলিশ লাইন্সের মেস, লন্ড্রি এবং সেলুনের পরিবেশ উন্নত করার নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের নতুন প্রণীত ড্রেস রুলস-২০২৫ সকল পুলিশ সদস্যকে মেনে চলতে হবে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোন ক্রমেই ধূমপান সহ অন্যান্য বর্জনীয় কাজ করা যাবে না। প্রতিটি পুলিশ সদস্যকে সুদৃঢ় মনোবল নিয়ে কাজ করতে হবে। বর্তমানে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দ্রুত সেবা প্রদানের মাধ্যমে এ ধারা বজায় রেখে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে।

 

এসময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন)  মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মোঃ রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)  মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)  আহমদ মাঈনুল হাসান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)  রাজীব কুমার দেবসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

 

উল্লেখ্য, এ মাসে এসএমপিতে নতুন যোগদানকারী উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (পিওএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  মোঃ তারেক আহমেদদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান  পুলিশ কমিশনারকে ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet