সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই

সিলেটে নদী থেকে পুলিশ সোর্সের রক্তাক্ত মরদেহ উদ্ধার

এ এ রানা::
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নুর উদ্দীন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার সেহেরির সময় তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলা হয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত নুর উদ্দীন স্থানীয় উত্তর ঢালারপাড় গ্রামের তাহের মিয়ার ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জনা যায়।নুর উদ্দিনের বাবা তাহের মিয়া জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যে তাকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নেয়। রাতে সে সেহেরি খেতে বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এ দিকে রাত ১টার পর স্থানীয় ঢালারপাড় চকবাজারে নুর উদ্দিনকে দেখেছেন বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাত ২টা থেকে ৩টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মরদেহ নদীতে ফেলে দেয়। মরদেহ উদ্ধারের পর তার পিঠে ১৫টি ও হাতে একটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক আল আমিন জানান, ধলাই নদীতে ভাসমান মরদেহের খবর পেয়ে পুলিশ উদ্ধার করে ও তাৎক্ষনিক পরিচয় শনাক্ত করে।নুর উদ্দিন পুলিশ সোর্স কি না-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তার এলাকায় পুলিশের বিভিন্ন কাজে তিনি ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে সহযোগিতা করতেন। পুলিশকে সহযোগিতার কারণে হত্যাকাণ্ড কি না সে বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাবে না।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, তার সঙ্গে কারো শত্রুতার বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে। দ্রুত খুনিকে শনাক্ত করা যাবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet