প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে চা দিবস ২০২৬ উদযাপন, সেরা উৎপাদনকারী শ্রীগবিন্দপুর চা বাগান

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে "চা শিল্পের উন্নতি, সবুজ হোক অর্থনীতি" প্রতিপাদ্য নিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় চা দিবস ২০২৬। প্রদান করা হয়েছে জাতীয় চা পুরস্কার।
শনিবার (২০ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে কাম মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক আয়োজিত চা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী পর্বের পর চা শিল্পবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্তদের হাতে জাতীয় চা পুরষ্কার তুলে দেন।
জাতীয় চা পুরষ্কার নীতিমালা ২০২২ অনুযায়ী একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান ক্যাটাগরিতে এবছর কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান সেরা উৎপাদনকারী শ্রীগবিন্দপুর চা বাগান জাতীয় চা পুরস্কার পেয়েছে।
বাংলাদেশ চা বোর্ড সূত্রে জানা যায়, প্রতিবছর ২১ মে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত থাকলেও চলতি বছর দিবসটির আনুষ্ঠানিক উদযাপন ২০ জুন অনুষ্ঠিত হচ্ছে।
আলোচনা সভা শেষে দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ‘জাতীয় চা পুরস্কার ২০২৬ প্রদান করা হয়।
প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন।
এ উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড এবং দেশের শীর্ষস্থানীয় চা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে একটি চা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে, বর্তমানে দেশে মোট ১৭২টি চা বাগান রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সমতল ভূমিতেও চা চাষের সম্প্রসারণ ঘটেছে। দেশের চা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে এবার ষষ্ঠবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হচ্ছে।
Copyright © 2026 হলি সিলেট. All rights reserved.