সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গল শাহী ঈদগাহে হাজার হাজার মুসল্লীর ঈদ জামাত আদায়

শ্রীমঙ্গল শাহী ঈদগাহে হাজার হাজার মুসল্লীর ঈদ জামাত আদায়

 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল আজহার ৩টি জামাত। ঈদজামাতে স্থানীয় এমপিসহ হাজার হাজার মুসল্লী নামাজ আদায় করেন।
বৃহস্পতিবার ( ২৮ মে) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদ- উল আজহার প্রথম জামাতে হাজার হাজার মুসল্লীর সাথে ঈদ জামাত আদায় করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য শ্রীমঙ্গল- কমলগঞ্জ সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। জামাতে ইমামতি করেন জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল কুদ্দুস নিজামী।
নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামায় মোনাজাত করা হয়। প্রথম জামাতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।
পরবর্তীতে সকাল ৭টা ১৫ মিনিটে এবং ৮টায় আরও দুটি জামাতে ঈদ জামাত আদায় করেন মুসল্লীরা।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet