ডেস্ক রিপোর্ট
ইউরোপ পাঠানো কথা বলে কাতার প্রবাসীর ভাইয়ের কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়ে বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত না দিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন কাতার শ্রীমঙ্গলের কাতার প্রবাসী শুভ্রত চক্রবর্তী।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা কাতার প্রবাসী সুভ্রত চক্রবর্তী বলেন, গত ২০২২/২৩ সালের দিকে তার ছোট ভাই সুকান্ত চক্রবর্তীকে ইউরোপে পাঠানোর কথা বলে তার কাছ থেকে ৩ লক্ষ টাকা নিয়েছেন একই এলাকার বাসিন্দা সাংবাদিক বিকুল চক্রবর্তী। পরবর্তীতে তার ভাইকে বিদেশে পাঠাতে না পারায় তিনি বিকুল চক্রবর্তীর নেওয়া ৩ লক্ষ টাকা ফেরত দাবি করেন। বিদেশে থাকা অবস্থায় তিনি ফোনে টাকা চাইলে বিকুল চক্রবর্তী টালবাহানা করেন। এক পর্যায়ে টাকার জন্য তিনি ফোন করলে বিকুল চক্রবর্তী তার ফোন রিসিভ করতেন না। চলতি বছর তিনি দেশে আসার পর গত ৬ মার্চ সবুজবাগে দোল উৎসবে বিকুল চক্রবর্তীকে পেয়ে টাকার জন্য চাপ দিলে, সে টাকা ফেরত না দিয়ে উল্টো তার বিরুদ্ধে গত ৮ মার্চ শ্রীমঙ্গল থানায় সন্ত্রাসী হামলার মামলা দিয়ে হয়রানি করছেন।
এছাড়াও সংবাদ সম্মেলনে সুভ্রত চক্রর্তী আরও বলেন, বিকুল চক্রবর্তী দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, শীতকালে শীতবস্ত্র প্রদান, ইফতার পার্টি, তার প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী, বনভোজনসহ নানা কর্মকান্ড দেখিয়ে আমার বৃদ্ধ মা আরতী চক্রবর্তীর কাছ থেকে নানা সময়ে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন।
এছাড়াও তিনি বলেন, বিকুল চক্রবর্তী আমার বিরুদ্ধে শুধু মামলা করে ক্লান্ত হয়নি সে তার কাকাতো ভাইকে দিয়ে আমার বাসায় হামলার চেষ্টাও করেছে।
আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গত ২৪ মার্চ মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালত থেকে আমি জামিন লাভ করি।
মামলায় বিকুল চক্রবর্তী উল্লেখ, করেছেন গত ৫ মার্চ সবুজবাগ দোল উৎসব চলাকালে তার উপর হামলা এবং মারধর করেছি। সত্য হলো ৫ মার্চ সবুজবাগ এলাকায় কোন দোল উৎসব ছিলনা।
তিনি তার বিরুদ্ধে মির্থ্যা মামলা প্রত্তাহার, ন্যায়বিচার এবং তার দেওয়া টাকা ফেরতের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করেন। এ ব্যাপারে সাংবাদিক বিকুল চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।